মফস্বল সংবাদ

লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার হুমকি ॥ থানায় জিডি

লক্ষ্মীপুর জেলা সদর থেকে প্রকাশিত দৈনিক উপকূল প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ও লক্ষ্মীপুর রিপোটার্স ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম বেলাল (এস এম বেলাল) কে সেকান্দার হাওলাদার নামের এক প্রভাবশালী হত্যার হুমকি দিয়েছে। এ ঘটনায় এস এম বেলাল নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে লক্ষ্মীপুর থানায় জিডি নং- ৪৩৩, তারিখ- ০৯/১২/২০১১ইং দায়ের করেছেন।

জিডি ও বিভিন্ন সূত্রে জানা যায়, সাংবাদিক বেলালকে হত্যার হুমকিদাতা সেকান্দার হাওলাদার লক্ষ্মীপুর পৌরসভার ৫নং ওয়ার্ড বাঞ্চানগর গ্রামের আক্রম আলী হাওলাদার বাড়ির সামছুল ইসলাম হাওলাদারের পুত্র। সাংবাদিক এস এম বেলাল সেকান্দার হাওলাদারের চাচাত ভগ্নিপতি হন। বেলাল এর শ্বশুর পরিবারের সাথে সেকান্দার হাওলাদার পরিবারের মামলা মোকদ্দমা চলে আসছে। এর জের ধরে সেকান্দর গত ৮/১১/২০১১ইং সাংবাদিক বেলালকে প্রকাশ্য রাস্তার ওপর হুমকি দিয়ে বলে যে, ভবিষ্যতে কোনদিন তাদের বাড়িতে গেলে এবং একাকি পেলে মারধর ও হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়। এছাড়া তার পরিবারের সদস্যদের হত্যা ও ক্ষতি করবে বলে হুমকি দেয়।

সেকান্দারের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড, পেশীশক্তি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

এদিকে রিপোটার্স ক্লাবের এক জরুরি সভায় সাংবাদিক বেলালকে হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সেকান্দরকে গ্রেফতারের আবেদন জানানো হয়েছে।
     
lbheading